ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিএনপি নেতার জীবনের শেষ মিছিল,

আনন্দ মিছিলে যোগ দিয়ে বিএনপি নেতার মৃত্যু।

কিশোরগঞ্জ ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

(বৃত্তাকার মৃত আল আমিন)

কিশোরগঞ্জ ব্যুরো:

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহাল এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে আল আমিন (৪০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মৃত আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা, পৌর বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা বিএনপি অফিসের সামনে আসে। এ সময় আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, ওই বিএনপি নেতাকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতার জীবনের শেষ মিছিল,

আনন্দ মিছিলে যোগ দিয়ে বিএনপি নেতার মৃত্যু।

আপডেট সময় : ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫