বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত,
রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যহত, মানুষের উপচে পড়া ভীড়!
- আপডেট সময় : ০৫:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর কোল ঘেঁষে বয়ে চলেছে পদ্মা নদী । এই পদ্মা নদীতে এক সময় এতটাই নাব্যতা ছিল, যার ফলে লঞ্চ, বিভিন্ন ধরনের জাহাজ, স্পিড বোর্ড চলাচল করত। সেই নদীর রূপ এখন গল্প মাত্র। ফারাক্কার প্রভাবে শুষ্ক মৌসুমে পানি না থাকায় পদ্মা নদীর ধু ধূ বালুচর দেখা যায়।যেখানে বিভিন্ন ফসলের আবাদ করা হয়।
বর্ষাকালে এই পদ্মা নদীর বিপরীত চরিত্র দেখা যায়। মোট কথা যখন পানির দরকার নেই তখন ছাড়া হয় পানি। এমনিই একটি সময় গত ৭/৮ দিন যাবৎ বৃষ্টির পানির মধ্যে পদ্মা নদীর পানি একটু একটু করে বাড়তে বাড়তে ওভার ফ্লো হয়ে গেছে।অনেক স্থানে নদীর পানি রাজশাহী শহর রক্ষা বাঁধ বরাবর চলে এসেছে। মুক্তমঞ্চ ও পুলিশ লাইনের সামনে কিছু অংশ প্লাবিত হয়ে শহর রক্ষা বাঁধ স্পর্শ করেছে।
কিছু কিছু বাঁধের উপর জনগণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) সরজমিনে গিয়ে দেখা যায় পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিন নদীর তীরে মানুষ গিজগিজ করছে । যা রাজশাহী শহর রক্ষা বাঁধের জন্য ক্ষতিকর। সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেষ্ট দেখা যায়।টি বাঁধ এর উপরে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে যায়।
রাজশাহী নগরীতে বিনোদন কেন্দ্র খুবই কম থাকায় পদ্মা নদীর তীর একমাত্র বিনোদন কেন্দ্র।সব বয়সী নারী পুরুষদের পদচারণায় মুখরিত পদ্মার তীর।
স্বপরিবারে আসছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রাইভেট কার দেখা যাচ্ছে পুলিশ লাইনের সামনে থেকে পাঠানপাড়ায় অবস্থিত মুক্তমঞ্চ পর্যন্ত অতিরিক্ত মোটর গাড়ী পার্কিং ঘিরে ফেলছে রাস্তার অনেকাংশ তাই জ্যাম দুর করতে ট্রাফিক পুলিশ হিমসিম খাচ্ছে।রীতিমত সন্ধ্যার পরে যানজটের সৃষ্টি হচ্ছে নদীর পাশ দিয়ে চলা সড়কটি।















