ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন,

তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না’

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রোববার (১৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় ।

রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই জামায়াত নেতা। বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। আসুন আমরা সংলাপে বসি।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান।

ড. তাহের বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেনতেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।

তিনি বলেন, অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি। আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে। আমরা বিভক্ত হইনি। যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।

এই নেতা বলেন, নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন। তারা যে এটা করবেন সে গ্যারান্টি কোথায় পেলেন? নির্বাচনে জেতার ও ক্ষমতা যাওয়ার গ্যারান্টি তো ফ্যাসিস্ট হাসিনা দিতো। তাদের কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।

ডা. তাহের বলেন, ঐকমত্য কমিশনে আমরা চড়ুইভাতি খেলতে যাইনি। সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাবনা ও সিদ্ধান্ত রাখা হয়েছে, নির্বাচনের আগেই সে সবের আইনি ভিত্তি দিতে হবে। তারপর হবে জাতীয় নির্বাচন। নয়তো নির্বাচন জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন, পিআর, সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন। জনগণই এসবের সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, আমরা শান্তি চাই কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের আগে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন,

তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না’

আপডেট সময় : ১১:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫