বিকাশের গ্রাহকদের জন্য সুখবর,
এবার বিকাশে ৫০ হাজার টাকা ঋণ মিলছে,পাবেন যেভাবে!
- আপডেট সময় : ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
বিকাশের গ্রাহকদের জন্য বড় সুখবর। মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পাওয়া ডিজিটাল ঋণের সীমা বাড়িয়েছে দি সিটি ব্যাংক। আগে যেখানে গ্রাহক সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারতেন, এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করা হয়েছে। তবে এই ঋণ সীমা নির্ধারিত হবে গ্রাহকের ঋণমান বা ক্রেডিট স্কোরের ভিত্তিতে।
এ সিদ্ধান্তের ফলে আরও বেশি বিকাশ গ্রাহক সহজে এবং দ্রুত ডিজিটাল ঋণের সুবিধা নিতে পারবেন। বিশেষ করে জরুরি আর্থিক চাহিদা মেটাতে এই ঋণ হবে অনেক সহায়ক। গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকেই সহজে এই ঋণ আবেদন ও গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিকাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে ঋণ নেওয়ার যোগ্য বিকাশ গ্রাহকেরা যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ থেকে জামানত ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে কে কত ঋণ পাবেন, সেটি নির্ভর করবে ব্যবহারকারীর লেনদেন ও ঋণমানের অতীত রেকর্ডের ভিত্তিতে।
বিকাশ আরও জানিয়েছে, এত দিন ডিজিটাল ন্যানো ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা। তবে গ্রাহকের চাহিদা, আস্থা ও দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই ঋণসীমা ৫০ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে।
















