ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

এনসিপি একাত্তর ইস্যুর ‘সমাধান’ চাইল: জবাবে যা বললেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

শনিবার (২৩ আগস্ট) বিকালে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যুর ‘সমাধান চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জোর দিয়েছে তরুণদের নেতৃত্বাধীন নবীন এই রাজনৈতিক দল।বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক অমীমাংসিত তিনটি বিষয় রয়েছে। বিষয়গুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। অমীমাংসিত এই তিন ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়।

এ নিয়ে ইসহাক দার কিছু বলেছেন কি না, জানতে চাইলে আখতার হোসেন বলেন, বিষয়টি পাকিস্তান জানাবে। একই বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের বলেছি, একাত্তর বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা (ইসহাক দারের নেতৃত্বাধীন পাকিস্তানের আলোচক দল) বলেছে, তারা এটাতে প্রস্তুত।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপি একাত্তর ইস্যুর ‘সমাধান’ চাইল: জবাবে যা বললেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

আপডেট সময় : ১১:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫