ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি,
আল-আমিন সরকার (টিটু), কে ক্রাইম নিউজ প্রতিক্ষণ পরিবার এর প্রাণঢালা শুভেচছা, অভিনন্দন ।
- আপডেট সময় : ০৫:৩০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক :
রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হয়েছেন মো. আল-আমিন সরকার (টিটু)। তিন নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দিতায় তাকে সভাপতি ঘোষণা করেন। এছাড়া আরও ৫ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে মো. আজিজুল রহমান, সহ সাধারণ সম্পাদক পদে মো. হেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. কোরবান আলী ও অর্থ সম্পাদক পদে মো. মোসাদ্দিকুর রহমান সাকিল। এ ৬ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না।
নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- গোলাম মোস্তফা মামুন, মো. ইফতেখারুল আলম ডনি ও মো. রোকনুজ্জামান আলম।তারা জানান, আরও তিনটি পদ বাকি রয়েছে।সেগুলো হলো- সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সড়ক সম্পাদক।
এদিকে নব-নির্বাচিত সভাপতি মো. আল-আমিন সরকার (টিটু)সহ নির্বাচিত সকলকে ক্রাইম নিউজ প্রতিক্ষণ পরিবার এর পক্ষ থেকে প্রাণঢালা অভিন্দন, শুভেচ্ছা জানিয়েছেন ক্রাইম নিউজ প্রতিক্ষণ এর সম্পাদক মাইনুর রহমান মিন্টু, উপদেষ্টাগণ ও নির্বাহী সম্পাদক রায়হান রেজা।
আমরা সংগঠনের স্বার্থে নিরলস ভাবে কাজ করে দেশ তথা সমাজের কল্যান সাধনের আহ্বান জানাচ্ছি।
জনাব সভাপতি টিটু বলেন, শ্রমিক ও মালিকের কোনো ভেদাভেদ থাকবে না। আমি থাকা অবস্থা কোনো বৈষম্য রাখবো না। সকলে মিলে সংগঠনকে এগিয়ে নেব এবং জনস্বার্থে আগামীতে সড়ক নিরাপদ রাখতে আমরা সচেষ্ট থাকব















