(জাকসু) নির্বাচনের পদত্যাগ করা কমিশনারকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন
‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, এখন কেন’?
- আপডেট সময় : ১২:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। তার এই পদক্ষেপকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদেরকে এই তথ্য জানিয়ে সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান, তিনি (অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার) একজন বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচনকে বানচাল করার জন্যই তার এমন পদত্যাগ। যুদ্ধের ময়দান থেকে লেজগুঁটিয়ে পদত্যাগ করেছেন। অনিয়ম থাকলে গতকালই (বৃহস্পতিবারই) পদত্যাগ করতেন, আজ কেন?
এর আগে রাতে জাবির নতুন কলা ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ও সাংবাদিকদের জানানো হবে।















