সংবাদ শিরোনাম ::
সারা দেশে,
ডেঙ্গু জ্বরে ০৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ জন!
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

(ফাইল ফটো)
নিজস্ব প্রতিনিধি:
রোববার (০৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় যে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।















