ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

জলবায়ু পরিবর্তন,

মৌসুমি বায়ুর বিদায়ের পালা, আসছে দিনে গরম রাতে ঠান্ডা !

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে যে, আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হবে। যা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও সম্পন্ন হবে। এর পরপরই দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে ধাপে ধাপে এই বর্ষার বিদায় সম্পন্ন হবে। আগামী ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এ ছাড়া খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগ থেকে সবশেষে প্রায় ১৫ থেকে ১৬ অক্টোবর নাগাদ মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে।

সংস্থাটি জানায়, এই সময়ের পর উল্লেখিত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে নতুন কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা বিশেষ পরিবেশ সৃষ্টি হলে সাময়িকভাবে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর আপাতত দেশের ওপর নতুন করে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। তবে, অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয় এবং মৌসুমি বায়ু বিদায়ের পর আবহাওয়াতে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই সময় দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হবে। দিনের বেলায় তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হবে, কিন্তু মাঝরাতে আবহাওয়া অনেকটা ঠান্ডা ও আরামদায়ক হয়ে উঠবে।

দিনের গরম ও রাতের ঠান্ডার এই তারতম্যের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির। তারা বলছেম, এই কারণে দেশজুড়ে সাময়িকভাবে জ্বর, সর্দি, কাশির মতো অসুস্থতা অনেক বেড়ে যেতে পারে। যদিও সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে, তবে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলবায়ু পরিবর্তন,

মৌসুমি বায়ুর বিদায়ের পালা, আসছে দিনে গরম রাতে ঠান্ডা !

আপডেট সময় : ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫