ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

এনসিপি’র আখতার হোসেন, উপদেষ্টাদের ‘সেফ এক্সিটের’ পথ দেখালেন!

রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

রংপুর ব্যুরো:

শনিবার (১১ অক্টোবর ) দুপুরে রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক অঙ্গনে ‘সেফ এক্সিট’ নিয়ে উত্তাপের মধ্যে এবার এ নিয়ে কথা বলেছেন । তিনি উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ কিভাবে পেতে পারেন- সেই পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, শুধু যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয়। জনগণের পক্ষে গণঅভুত্থানে পাওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ পেতে পারেন।

আখতার বলেন, ‘শুধু তাই নয়, যারা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে ছিলেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আর যেসব সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবির সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল- তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

আখতার হোসেন বলেন, ‘উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান। সেফ এক্সিট নেওয়ার মানসিকতার সেই জায়গা থেকে পরিবর্তন যেন আসে, জনগণ তাদের যে দায়িত্বে অধিষ্ঠিত করেছে, সেই দায়িত্ব পালনে যেন কোনো ধরনের ফাঁকিবাজি তৈরি না হয়- এটি আমাদের প্রত্যাশা। উপদেষ্টাদের পলায়নপর মানিসকতায় সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে বেঁচে যাবেন- বিষয়টি এমন নয়।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো রাজনৈতিক জোট হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি নিবন্ধন পাওয়ার সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেছে। জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে কোনো দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা হয়নি। আমরা মনে করি- জাতীয় স্বার্থ রক্ষায়, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য যদি কারো সঙ্গে জোটের প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে আদর্শিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় সেই ধরনের জোটের জন্য আমরা প্রস্তুত রয়েছি।

জুলাই সনদে স্বাক্ষর বিষয়ে আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সরকার তাদের তরফ থেকে আশ্বস্ত করেছে। আগামীতে গণভোটের মাধ্যমে সংসদকে একটি ক্ষমতা দিয়ে সেগুলো টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা সরকার ও ঐকমত্য কমিশন থেকে জানানো হয়েছে।

এনসিপির এই নেতা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায়, বিচার ও সংস্কার দৃশ্যমান করা না হয়, তাহলে নির্বাচনের মহোৎসব অর্জন করা সম্ভব হবে না। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি ফ্যাসিবাদবিরোধী সব দলের কাছে ও জনগণের কাছে যেন গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে।

আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের উদ্দেশ্য সফল করতে খুন, গুম, আয়নাঘরে বন্দি রাখার সঙ্গে জড়িত সেনাবাহিনী, ডিজিএফআই, র‌্যাবের যেসব সিনিয়র কর্মকর্তারা যুক্ত ছিলেন, তাদের অনেকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়নি, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এ সময় এনসিপির রংপুর জেলার আহ্বায়ক আসাদুল্লাহ গালিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপি’র আখতার হোসেন, উপদেষ্টাদের ‘সেফ এক্সিটের’ পথ দেখালেন!

আপডেট সময় : ০৮:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫