ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

চাকসু নির্বাচন,

প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ!

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আইটি ভবন কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া কিছু ভোট গ্রহণের অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি জানান, তার এজেন্ট ফোনে জানিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে প্রায় ১৫–২০টি ব্যালট পেপার প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ভোট বাক্সে ফেলা হয়েছে। এজেন্টরা উল্লেখ করেছে, স্বাক্ষর ছাড়া ব্যালট বাক্সে ফেলা উচিত নয়।

তিনি বলেন, প্রিসাইডিং অফিসাররা বিষয়টি ভুলবশত হয়ে গেছে দাবি করছেন, কিন্তু এক জায়গায় ভুল হয়েছে বলে অন্য কেন্দ্র বা বুথে এমন সমস্যা হবে না—এ গ্যারান্টি কে দিতে পারবে?

অভিযোগের বিষয়ে মন্তব্য করে সেই কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ জানান, ১২টি ব্যালট এভাবে ফেলা হয়েছে। পোলিং এজেন্টরা, যাদের মধ্যে অনেকেই প্রথমবার ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এই ভুল করেছেন। তিনি বলেন, কক্ষটিতে সিসিটিভি ক্যামেরা আছে। সবকিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না। ব্যালটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের মাধ্যমে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, ভোট শুরুর সময়ে একজন কর্মকর্তা অজানাবশত ১২টি ব্যালট স্বাক্ষর ছাড়া অনুমোদন দিয়েছেন। তিনি জানান, বিষয়টি রেজুলেশনের মাধ্যমে ঠিক করা হবে, যাতে ওই বাক্সে থাকা ব্যালটের সংখ্যা ও স্বাক্ষরের বিষয়টি পরবর্তীতে স্পষ্টভাবে নির্ধারিত হয় এবং কোন বিভ্রান্তি না থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকসু নির্বাচন,

প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ!

আপডেট সময় : ০৪:৪০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫