হৃদয় বিদারক ঘটনা,
বোনের লাশ দাফন করতে এসে মারা গেলেন বড় ভাই!
- আপডেট সময় : ০৪:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বুধবার (২৯ অক্টোবর)ভোরে বড় মেয়ে শান্তনা স্বপ্নে দেখেন তার মা মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। পরিবারের মধ্যে শুরু হয় কান্নাকাটি। মৃত্যুর সংবাদ পেয়ে শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মণ্ডলের বড় ছেলে। ভাই-বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেলা ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আছরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এমন হৃদয়বিদারক ঘটনায় গ্রামবাসী গভীরভাবে শোকাহত হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারক ভাবে মারা গেলেন বড় ভাই।
প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরুর স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার দিনগত রাতের কোন একসময় নিজ ঘরে মৃত্যুবরণ করেন।















