রাজশাহীর কালেক্টরেট মাঠে চলছে বই মেলা।
- আপডেট সময় : ০২:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:
গত ০১ নভেম্বর থেকে রাজশাহী নগরীর সার্কিট হাউজের পেছনে অবস্থিত কালেক্টরেট মাঠে শুরু হয়েছে বই মেলা।
জেলা প্রশাসনের উদ্যোগে এই বই মেলার
আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রচুর লোক সমাগম ঘটছে।
বই কিনুক আর নাই কিনুক মেলাতে ঘুরতে আসছেন সর্ব শ্রেনী পেশার মানুষ।মেলাকে ঘিরে গড়ে উঠেছে মুখ রোচক খাবারের অসংখ্য দোকান। মিনি চাইনিজ থেকে শুরু করে চটপটি,ফুচকা,জিলাপি ইত্যাদির দোকান চোখে পড়ার মত।দোকান গুলোও প্রায় জমজমাট ব্যবসা করছে। একজন বই বিক্রেতা জানান বই এর থেকে খাবারের ব্যবসা ভাল হচ্ছে।রাজশাহী একটি শিক্ষা নগরী এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কল,কারখানা তেমন ভাবে গড়ে উঠেনি।তাই এখানে অর্থনৈতিক প্রবাহ একটু কম।বেকারত্বের অবসান ঘটেছে অটো রিকশার কারণে।
রাজশাহীর বেকারত্বের অবসান ঘটিয়ে কিছু কিছু যুবক এই মুখ রোচোক খাবার প্রতিদিনই বিক্রি করে।তবে শুক্র ও শনিবার ছাড়া তেমন লোক সমাগম ঘটে না। তাই এই ধরনের মেলা যেন মাঝে মধ্যেই হয় বলে দাবি জানান এইসব খাবার বিক্রেতাগন।















