সংবাদ শিরোনাম ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন!
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে সোমবার(২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ভবনের পেছনের এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।















