রাজশাহী নগরীতে কিছু ছাত্র বিনিয়োগকারীদের উদ্যোগে
“প্রাইম লুক বিডি “র অগ্রযাত্রা, যা অন্যান্য ছাত্রদের অনুপ্রেরণার উৎকৃষ্ট দৃষ্টান্ত!
- আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

(ছবি ক্রাইম নিউজ প্রতিক্ষণ)
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস সড়কের পাশে দায়রার মোড় নামক স্থানের পশ্চিম দিকে অবস্হিত একটি ব্যতিক্রমধর্মী ব্যবসা প্রতিষ্ঠান “প্রাইম লুক বিডি” নামক জুতা স্যান্ডেলের শোরুম উদ্বোধন হবে আগামী সোমবার (০১ লা ডিসেম্বর,২৫ ইং) তারিখে বিকেল সাড়ে চারটার সময় ।
কিন্তু শোরুমে মালামাল প্রবেশ করতে দেখে অলরেডি প্রতিদিনই কাস্টমার কেনাকাটা করছে । সংগত কারণে ৪০% ডিসকাউন্ট দিয়ে প্রতিটি কাস্টমারকে সম্মানিত করছেন। যা আগামী ০১/১২/২৫ ইং থেকে আগামী ০৫/১২/২০২৫ ইং পর্যন্ত অব্যাহত থাকবে। অতএব রাজশাহী নগরীর সবার নিকট এই ছাত্র বিনিয়োগকারীদের অনুরোধ আসুন,দেখুন, সরাসরি চায়না হতে আমদানি করা গুণগত মান সম্পন্ন বিভিন্ন সু,স্যান্ডেল, স্লিকার্স , স্পোর্টস কেডস ৪০% ডিসকাউন্ট গ্রহণ করুন, হাতে আছে আর মাত্র ০৫ দিন।
সোমবার উদ্বোধনের পর ডিসকাউন্ট থাকবে ০৫ দিন বলে উক্ত প্রতিষ্ঠানের ছাত্র বিনিয়োগকারীদের একজন আল আমিন ক্রাইম নিউজ প্রতিক্ষণকে জানান।
উক্ত শোরুমের উদ্বোধন করবেন ক্রাইম নিউজ প্রতিক্ষণ এর সম্পাদক বর্ষীয়ান সংবাদিক মাইনুর রহমান মিন্টু (সহ সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের রাজশাহী জেলা প্রতিনিধি) এবং নির্বাহী সম্পাদক সাংবাদিক রায়হান রেজা সুমন ( প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব)।
প্রাইম লুক বিডি আরও জানান, মূলত এই শোরুম অল্প মুনাফায় বেশী বিক্রয় করার মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের স্লোগান হচ্ছে ” লুক প্রাইম ফিল প্রাইম” ।একটি লেডিস ও জেন্টসদের জন্য সুলভ মূল্যে মান সম্পন্ন পণ্য বিক্রয় করার জন্য এই শোরুমের উদ্ভব।তারা দাবী করেন কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাদের বিক্রয়কৃত পণ্যের মূল্য বেশী নেয়া হয়েছে। সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।
এই প্রতিষ্ঠানের ছাত্র বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ১) মোঃ ইস্রাফিল,পিতা সিরাজুল ইসলাম,সাং দায়রা পাক মোড়, থানা চন্দ্রিমা,মহানগর,রাজশাহী। সে মেডিক্যাল টেকনোলজিস্ট পাশ করে রাজশাহী কলেজের বিএ(পাশ:) দ্বিতীয় বর্ষের ছাত্র। সাথে রয়েছে আল আমিন, আব্দুস সালাম, আসাদুল ইসলাম আপন প্রমুখ। এরা সকলেই ফ্রি ল্যানসিং এর মাধ্যমে লিখাপড়ার পাশাপাশি আয়ের সঙ্গে যুক্ত। যা শিক্ষা নগরী রাজশাহীর সকল ছাত্রদের অনুপ্রেরণার উৎস হতে পারে।
বাংলাদেশে জেনারেল লাইনে লিখাপড়া করে লক্ষ লক্ষ বেকার যুবক সরকারী চাকরী খুজতে খুজতে কয়েক জোড়া জুতা স্যান্ডেল ক্ষয় করে বেকার হয়ে বসে আছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা তা প্রতি বছর কয়েক লক্ষ বেকার তৈরি করছে এতে কোন সন্দেহ নেই। অপর দিকে লিখাপড়া ও অর্থ উপার্জন দুটো একসাথে করে নিজেরাই অন্যদের চাকুরী দিয়ে সমাজের শিক্ষিত বেকারদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যে গড়ে তোলা প্রাইম লুক বিডি শিক্ষিত বেকারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, অন্যের বোঝা হয়ে না থেকে নিজের ও পরিবারের মুখ উজ্জ্বল করা যায় কিভাবে।
দুশো বছর ব্রিটিশ শাসন আমলে বাঙ্গালী বা বাংলাদেশীদের দিয়ে বিনা বেতনে অধ্যয়নের দরখাস্ত লিখিয়ে মাইন্ড সেটআপ করতে সাহায্য করেছে, কিভাবে নিজেকে ছোট করা যায়। তাই এসএসসি বা এইচএসসি পাশ করে সারাদেশে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থীর সামনে মাইক্রোফোন বা মাউথ স্পিকার ধরলে তারা চাকুরী করার কথা বলে। কেউ বলে না আমি ভবিষ্যতে নিজে একজন বিনিয়োগকারী হয়ে অপরের কর্ম সংস্থানের ব্যবস্থা করব।















