ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আমিনুল ইসলামকে,

‘ আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম’।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

(ছবি ফেসবুক থেকে নেয়া)

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

’আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম‘। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমিনুল ইসলামকে এমন কথা বলতে শোনা গেছে, কিছু কিছু জনগনকে ।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল ওই ৪২ সেকেন্ডের ভিডিওতে কোনো কিছুকে শক্তহাতে দমনের কথা বলতে শোনা যায় তাকে। ধারণা করা হচ্ছে, বিবাদপূর্ণ একটি বিল নিয়ে বিএনপির এ নেতা এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ”এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজ্বি আমিনুল ইসলাম করে দিবে তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে কারও ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুঁচও লড়বে না। ভোটের আগে এগুলো নিয়ে আর বসব না। এক দুই মাসের জন্য সমস্যা হবে না। আল্লাহর ওপর ভরসা করেন আগামী বাংলাদেশ জাতীয়তাবাদি দল সরকার গঠন করবে। তখন কথা কহার (বলার) মানুষেই থাকবে না। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। তাই এখন ভয় করতে হবে না।“

স্থানীয় সূত্র জানায়, রাধানগর ইউনিয়নে কয়েকটি মৌজা নিয়ে ছোট বিল্লা-বড় বিল্লা নামে একটি বিল আছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং বিলটির উপর হাইকেোর্টে মামলা চলমান আছে। এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্বও হারাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পর বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে রাধারনগর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিএনপির নেতা কর্মীদের মাঝে বিলটি নিয়েই বক্তব্য দিতে গিয়ে তিনি বক্তব্যের এক পর্যায়ে এমন বিতর্কিত বক্তব্য দেন তিনি।

ওই সময় আলমগীর হোসেনের নেতৃত্বে রাধানগরের বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নাচোল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের খোকন এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে বলেন, “ আমিনুল হাজ্বির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য আমরা তৃণমূল বিএনপি ও দল সমর্থন করে না।”

এদিকে ভিডিওটি সঠিক না কৃত্রিম বলেও প্রশ্ন তুলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেক জনগণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলছেন এর মধ্যে রাজনীতির খেলার গন্ধ পাচ্ছেন, এক কথায় নোংরা রাজনীতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আমিনুল ইসলামকে,

‘ আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম’।

আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫