ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহী জেলার তানোরে,

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায় জানাল এলাকাবাসী!

তানোর থানা, রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

তানোর থানা ,রাজশাহী প্রতিনিধি:

ফায়ার সার্ভিসের ৩৩ ঘণ্টার  নিরলস প্রচেষ্টায়
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদ (০২) বৃহস্পতিবার সন্ধ্যায় জীবিত অবস্থায় উদ্ধার হলেও ডাক্তারদের অক্লান্ত চেষ্টায়ও না ফেরার দেশে পাড়ি জমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে হাজার হাজার মানুষ এর জানাজায় অংশ গ্রহণের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

জানাজা পড়ান স্থানীয় মাওলানা কাজী মিজানুর রহমান। এ সময় তিনিসহ অনেকেই বক্তব্য দেন। তারা অবহেলাজনিত এ ধরনের মৃত্যু যেন আর না হয়, সে জন্য সবাইকে সাবধান হতে পরামর্শ দেন।

জানাজায় সাজিদের পিতা রাকিবুল ইসলাম ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, দুই দিন ধরে সবাই দোয়া করেছেন। আবারও দোয়া চাই।

জানাজার আগে তিনি সাংবাদিকদের বলেন, অন্যের অবহেলার জন্য ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।

উল্লেখ্য যে , গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোয়েলহাট গ্রামের শিশু সাজিদ গভীর গর্তে পড়ে যায়। ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরবর্তীতে তানোর সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহী জেলার তানোরে,

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায় জানাল এলাকাবাসী!

আপডেট সময় : ০২:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫