ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা!

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে ঘণ্টাব্যাপী,
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড সীমান্তের কোনাপাড়া এলাকার পূর্বে মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। এই গোলাগুলি মিয়ানমারের ভেতরে কোন কোন বাহিনীর মধ্যে হয়েছে সেই তথ্য জানা যায়নি।

এদিকে তাদের ছোড়া গুলি এসে পড়েছে হোয়াইক্যং ইউপির বালুখালি পাড়া ও তেলিপাড়াতে। সেই গুলি স্থানীয় মোহাম্মদ আলম ও মোহাম্মদ হোসাইন নামে দুজনের বসতঘরের টিনে আঘাত হেনেছে বলে জানান স্থানীয়রা। তবে উক্ত ঘটনায় কেউ হতাহত হয়নি। গোলাগুলির ঘটনায় সীমান্ত পাড়ের মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

হোয়াইক্যং ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম লালু বলেন, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। আমরা মুসল্লিরা সেই শব্দ শুনেছি। আমাদের বাড়িঘর সীমান্তের কাছে হওয়ায় আমরা আতঙ্কে আছি- কখন গুলি এসে আমাদের গায়ে পড়ে। তবে আমরা ইতোমধ্যেই নিরাপদে থাকার জন্য বাড়ি থেকে সামন্য দূরে রাস্তায় আছি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ক্রাইম নিউজ প্রতিক্ষণকে বলেন, আমি জানিনা, এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানাব।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, আমরা খবর পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। পাশাপাশি ওই এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা!

আপডেট সময় : ০২:১৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫