সংবাদ শিরোনাম ::
রাজধানী,
ঢাকার শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ!
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার থেকে কয়েক মিনিটের মধ্যে রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
তিনি বলেন, শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।
















