রাজশাহীর মোহনপুরে
সাংবাদিকের বাড়িতে মোটর সাইকেল, ল্যাপটপ ও মোবাইল চুরি!
- আপডেট সময় : ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামে মো. রাসেল নামে এক সাংবাদিকের বাড়িতে সিটকিরি খুলে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে ( ২৯ অক্টোবর)গৃহস্থের অজান্তে কৌশলে ঘরের সিটকিরি খুলে ভেতরে ঢুকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, চোরেরা বাড়ি থেকে সাংবাদিক রাসেলের ব্যবহৃত একটি ডিসকাভারি মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত মানিব্যাগ চুরি করে নিয়ে কেটে পড়ে। সকালে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়দের খবর দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মো. রাসেল জানান, রাতের শেষভাগে চোর চক্রের সদস্যরা কৌশলে বাহির থেকে দরজার সিটকিরি খুলে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে মোহনপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মোহনপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
















