ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

নোয়াখালীর হাতিয়ায়,

চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৫ জন।

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

নোয়াখালী প্রতিনিধি :

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ায় উপজেলার চর আতাউর ও ঝাগলার চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম। তিনি জানান, সকালে জাগলার চরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরই মধ্যে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী চরের জমি দখলে নিতে তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল।

নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া অন্য কারো পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, দুর্গম চরাঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, পাঁচজনের মধ্যে একজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীর হাতিয়ায়,

চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৫ জন।

আপডেট সময় : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫