ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

শরীয়তপুরে,

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক নিহত, উড়ে গেছে কব্জিসহ ঘরের চাল!

শরীয়তপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিলাসপুর মুলাই বেপারীকান্দির সাগর বেপারীর বাড়িতে বোমা বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তার হাতের কব্জিসহ উড়ে গেছে টিনের ঘরের চাল। এ সময় ৪ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে শত শত বোমা তৈরির সরঞ্জাম পড়ে রয়েছে। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাঝে-মধ্যে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এদিকে তার লাশ লুকাতে গিয়ে ঘটনাস্থলের দক্ষিণ দিকে পিয়াজখেতে নিয়ে যায় এবং সেখানে নিহতের লাশ রেখে পালিয়ে যায় সঙ্গীরা।

এ ব্যাপারে সাগরের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামী ভ্যান চালায়। মানুষের থেকে সহযোগিতা নিয়ে ঘরটি তৈরি করেছি। নতুন ঘরে আমরা এখনো থাকি না। ভোরে বোমার শব্দ পেয়ে ঘুম ভাঙে। পরে জানতে পারি আমাদের নতুন ঘরে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই ঘরটিতে রাতে ছিল। ঘরে কোনো মালামাল না থাকায় তালা দেওয়া হতো না।

স্থানীয় এক নারী বলেন, আগে এলাকায় অনেক মারামারি হতো। দুপক্ষের লোকজন মারামারি করত। এক বছর ধরে অনেকে জেলে থাকায় ভালোই ছিলাম। এখন আবার আগের মতোই মারামারি শুরু হয়েছে। এ এলাকাটি একটি বোমার এলাকা, পুলিশ জানলেও কোনো অভিযান করে না।

আরেক নারী বলেন, প্রথমে ভেবেছিলাম ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। ঘর খুলে দেখি অনেক ধোঁয়া আর কিছু লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখি একজনের লাশ টানাহেঁচড়া করে পিয়াজখেতের দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ ক্রাইম নিউজ প্রতিক্ষণকে বলেন, বোমা বানাতে গিয়ে ০৫ জন মারাত্মক আহত হন। তাদের মধ্যে একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাগর বেপারীর বাড়ির ঘরটি উড়ে গেছে। পাশাপাশি শত শত বোমা তৈরির সরঞ্জাম আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হাসান বলেন, বৃহস্পতিবার সকালে বিলাশপুর এলাকায় একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে একজন মারা গেছে। এ সময় তাদের মধ্যে একজনের হাতের কব্জিসহ ঘরের চাল উড়ে গেছে। আহতদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা তার খোঁজখবর নিচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, কিছুদিন পূর্বেই রাজধানী ঢাকায় একটি মাদ্রাসায় একই ধরনের ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে,

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক নিহত, উড়ে গেছে কব্জিসহ ঘরের চাল!

আপডেট সময় : ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬