ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সাভারে,

ঢাকা উত্তর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর প্রতিনিধিঃ

সাভারে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝরা ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিশুটি তাকে মামা বলে ডাকতো।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান এবং পরে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে অভিযুক্তের কক্ষে প্রবেশ করলে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে,

আপডেট সময় : ০৪:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬