ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সিরাজগঞ্জে,

পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানি’ দাবি,গ্রেফতার ০৩ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সেজে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে ঈদ সম্মানি দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), শেরপুর থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার মো. রিপন (২২)।

পুলিশ জানায়, গ্রেফতাররা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ সম্মানি দাবি করে আসছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে,

পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানি’ দাবি,গ্রেফতার ০৩ জন।

আপডেট সময় : ০৬:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬