ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

মিয়া গোলাম পরওয়ার বলেন,

যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত!

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ‎জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী।

হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে।

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এরপরেও বুকে কষ্ট চেপে রেখে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।

গণভোট নিয়ে সরকারের উদ্দেশে জামায়াত সেক্রেটারি বলেন, আপনারা ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ঝরার দিন থেকে বাঁচাতে হলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল বৈঠকসহ ঢাকায় বিশাল সমাবেশ করা হবে বলে জানান জামায়াত মিয়া গোলাম পরওয়ার।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল জেলা নায়েবে আমির আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইনসহ অনেকে। জেলার ৬ উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সভাপতি দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়া গোলাম পরওয়ার বলেন,

যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত!

আপডেট সময় : ০৬:২৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬