ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর

পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

আলাউদ্দিন মন্ডল,রাজশাহী:
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী :

​যথাযোগ্য মর্যাদাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর পবা উপজেলায় উদযাপিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই। কৃষিসহ প্রতিটি খাতের মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বর্তমান সরকার উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, “দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য রপ্তানি বাড়াতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি অপচয় রোধ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, উদ্যোক্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর

পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

আপডেট সময় : ০৪:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬