রাজশাহী নগরীতে,
ক্যামব্রিয়ান ” মেধা ও সৃজন উৎসব ২০২৬” অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
শিক্ষা নগরী হিসেবে স্বীকৃত রাজশাহীর প্রাণ কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,রাজশাহী নিজস্ব ক্যাম্পাস অবস্থিত । যা তালাইমারী মোড় হিসেবে পরিচিত। বুধবার (১৪ অক্টোবর) উক্ত স্কুলের ক্যাম্পাসে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ” মেধা ও সৃজন উৎসব ২০২৬” সাড়ম্বরে পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চল রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,রাজশাহী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সভাপতি, ড. মোসা: নূরজাহান বেগম, অধ্যক্ষ ( ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী) ।
জাতি সত্ত্বার অন্যতম রূপকার নজরুল,রবীন্দ্রনাথ চর্চা অত্যন্ত সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ বলে অনেক শিক্ষাবিদ মনে করেন ।এবং এই মহৎ উদ্যোগ অনেক অভিভাবক, শিক্ষক ,উপস্থিত সুধীজন ,চিন্তাবিদগণের প্রশংসা কুড়িয়েছেন।
সকাল ১০.৩০ ঘ: অনুষ্ঠানটি শুরু হয়। সকল বক্তায় তাদের বক্তব্যের মাঝে ” ভাল মানুষ” তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সঠিক শিক্ষায় জাতি গঠনে,মেধা ও মননের চেষ্টাকে উৎসাহিত করার উপর জোর দেন। এই ধরনের আয়োজন সর্বত্র প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ছাত্র,শিক্ষক অভিভাবকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি ,ড: মোসা: নূরজাহান বেগম অধ্যক্ষ ( ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী) কে এই ধরনের সৃজনশীল অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।















