ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সীমান্তে চোরাচালান:

বিজিবি কর্তৃক সোনার বারসহ গ্রেফতার একজন।

যশোর ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

যশোর ব্যুরো:

বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন থেকে বিজিবির একটি টহল দল, প্যান্টের ভেতর কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক জাহিদ মন্ডল (৩৬) রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, জাহিদের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার দুটি উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা। আটক জাহিদের বিরুদ্ধে মামলা করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্য চোরাচালান প্রতিরোধে বিজিবি তার গোয়েন্দা তৎপরতা আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে চোরাচালান:

বিজিবি কর্তৃক সোনার বারসহ গ্রেফতার একজন।

আপডেট সময় : ০৯:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫