ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহী মহানগরীতে ফুটপাতে

উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক।

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

​ রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগরীতে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সাহেব বাজার এলাকার সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

​রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় তিনি সাহেব বাজারস্থ সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং উক্ত মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ও স্থান ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য দ্রুত একটি উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থানগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​পাশাপাশি সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটের সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং মার্কেটগুলো নতুনভাবে আধুনিক উপায়ে নির্মাণের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান রাসিক প্রশাসক। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

রাজশাহী মহানগরীতে ফুটপাতে

উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক।

আপডেট সময় : ০১:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬