ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহী

সিটি করপোরেশন প্রশাসকের সঙ্গে ‘রাজশাহীর উদ্যোক্তা’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিনিধি:রাজশাহী:
  • আপডেট সময় : ০৪:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় উদীয়মান উদ্যোক্তাদের সংগঠন ‘রাজশাহীর উদ্যোক্তা’র নেতৃবৃন্দ।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে ‘রাজশাহীর উদ্যোক্তা’র পরিচালক তৌহিদ ফেরদৌস তন্ময়, বিপাশা বিপু, তোহা রহমান ও নায়েম রহমানসহ সংগঠনের অন্যান্য সাধারণ ও নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​বৈঠককালে রাজশাহীর স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উদ্যোক্তাদের বিভিন্ন সার্বিক বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং তরুণ ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

​সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহীর অর্থনৈতিক উন্নয়ন ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন এবং সিটি করপোরেশনের ইতিবাচক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

রাজশাহী

সিটি করপোরেশন প্রশাসকের সঙ্গে ‘রাজশাহীর উদ্যোক্তা’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা।

আপডেট সময় : ০৪:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬