ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

এনসিপির ৪ শীর্ষ নেতার দিকে অভিযোগের তীর!

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:

গোয়েন্দা সংস্থাসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে এনসিপি নেতারা কক্সবাজারে এসেছেন।
হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে।

কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (০৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপি নেতারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ) এ অবস্থান করছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর অত্যন্ত গোপনে এনসিপির এ চার নেতা হোটেলে প্রবেশ করেন।’

তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়েল টিউলিপের এ কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, ‘পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি, কিংবা এখানে নেই।’

রয়েল টিউলিপের আরেক কর্মকর্তা বলেন, পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে। তবে, তিনি পিটার হাস কি না তা আমি নিশ্চিত নই।’

এদিকে, বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সাড়ে ৩টার ফ্লাইটে এনসিপির চার শীর্ষ নেতা কক্সবাজার ছাড়বেন।

যদিও বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১০ এপ্রিল বাংলাদেশ ছাড়েন পিটার হাস। এরপরে বাংলাদেশে প্রবেশ করেছেন এমন তথ্য তাদের কাছে নেই।

আরেকটি সূত্র বলছে, পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে এনসিপির নেতারা।

এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে এনসিপির একজন নেতা গণমাধ্যমকে বলেন, পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপির ৪ শীর্ষ নেতার দিকে অভিযোগের তীর!

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন

আপডেট সময় : ০৩:২৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫