রাজশাহী নগরীতে দীর্ঘদিন যাবৎ ফ্লাইওভার নির্মাণের কাজের জন্য জন ভোগান্তি চরমে!
- আপডেট সময় : ০৪:৩৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
রাজশাহী মহানগরীতে প্রায় দুই বছরের অধিক সময় ধরে বিভিন্ন গুরুত্বপুর্ন রোডে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে।০৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর নগরের সচেতন নাগরিকগণ মনে করেছিল হয়ত এই কাজগুলো বন্ধ হয়ে যাবে।
বর্তমান সরকার কাজগুলো বাতিল করেন নাই । চলছে ফ্লাইওভারের নির্মাণ কাজ।কচ্ছপগতিতে এগিয়ে চলার কারণে বিপাকে পড়েছেন সাধারণ জনগন। বিভিন্ন রাস্তা বন্ধ থাকায় বিকল্প রাস্তা দিয়ে চলছে রিক্সা , অটো রিকশা,মোটর সাইকেল, ইত্যাদি যানবহন।দুটি যানবহন রিক্সা ও অটো রিকশায় চলাচল করে।আর এতে বাড়ছে দুর্ঘটনা সংখ্যা, নগরীতে প্রত্যেকদিন কোন না কোন জায়গায় নেই যেখানে মোটরসাইকেল অটোরিকশা এক্সিডেন্ট হচ্ছে না। দিনে দিনে নগরীতে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে । তাদের মধ্যে অনেকের মধ্যেই এক ধরনের বিরক্তির উদ্রেগ চোখে পড়ার মত। কারণ বিকল্প রাস্তা গুলো চলাচলের অনোপোযোগী উচু, নিচু,এবং সরু। এইসবের কারণে জনগণের দুর্ভোগের কোন শেষ নেই।
তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি তাড়াতাড়ি জনগণের দুর্ভোগ কমানো সম্ভব হয়।















