ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর গোদাগাড়ীতে মনিরুল হত্যা মামলায় গ্রেপ্তার সাত জন।

গোদাগাড়ী থানা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

গোদাগাড়ী থানা প্রতিনিধি :

শিক্ষানগরী রাজশাহী জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত গোদাগাড়ী উপজেলায় হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) হত্যা করা হয়েছে ।বলে

বুধবার (০৯ জুলাই) সকাল ৯ টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। এর আগে র‌্যাব (বুধবার ৯ জুলাই) ভোর ৫ টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেলশাদপুরের (শেয়ালমারা) মৃত আব্দুস সালামের ছেলে আশরাফুল ইসলাম (৬০), একই উপজেলার নারায়নপুরের তার ভাই মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), দেলশাদপুরের (শেয়ালমারা) আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮), তার ভাই বাবর আলী (১৯), নারায়নপুরের মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) ও তার ভাই রমজান আলী (২০)।

র‌্যাব জানায়- নিহত ভিকটিম মনিরুল গত ৬ জুলাই বিকালে জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফেরার পথে একই দিন রাত ৯ টার দিকে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে পৌঁছালে আসামীরা পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ি, বাঁশের লাঠি, লোহার রডসহ নিহত ভিকটিমকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিহত ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে আসামীগণ বাঁশের লাঠি, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের উপরেসহ ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে মনিরুলকে গ্রামের অন্যান্য লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)
হাসপাতালে ভর্তি করালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় গোদাগাড়ী থানায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আর হত্যাকারীরা আত্মগোপনে চলে যায়। হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ সাতজনকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা। আসামীদেরকে গোদাগাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

সূত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর গোদাগাড়ীতে মনিরুল হত্যা মামলায় গ্রেপ্তার সাত জন।

আপডেট সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫