ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর ​মোহনপুরে

সাংবাদিকের বাড়িতে মোটর সাইকেল, ল্যাপটপ ও মোবাইল চুরি!

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

​রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামে মো. রাসেল নামে এক সাংবাদিকের বাড়িতে সিটকিরি খুলে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে ( ২৯ অক্টোবর)গৃহস্থের অজান্তে কৌশলে ঘরের সিটকিরি খুলে ভেতরে ঢুকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা।

​ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, চোরেরা বাড়ি থেকে সাংবাদিক রাসেলের ব্যবহৃত একটি ডিসকাভারি মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত মানিব্যাগ চুরি করে নিয়ে কেটে পড়ে। সকালে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়দের খবর দেওয়া হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মো. রাসেল জানান, রাতের শেষভাগে চোর চক্রের সদস্যরা কৌশলে বাহির থেকে দরজার সিটকিরি খুলে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

​এ বিষয়ে মোহনপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মোহনপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

রাজশাহীর ​মোহনপুরে

সাংবাদিকের বাড়িতে মোটর সাইকেল, ল্যাপটপ ও মোবাইল চুরি!

আপডেট সময় : ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬