ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ইউপি সচিবকে অপহরণ,

ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, গ্রেফতার ৬ জন।

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি;

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধের অভিযোগে বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ভিজিডি কর্মসূচির চাল বিতরণের জন্য তালিকা করতে কয়েকদিন ধরেই ইউপি সচিবকে চাপ দিচ্ছিলেন। কিন্তু সে অনুযায়ী কার্ড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০/২৫ অনুসারীসহ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় সচিব হাফিজুর রহমানকে টেনে হেঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যান। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা দেন। সচিবকে নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান বিএনপির ওই নেতা। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি টিম বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে। এসময় সেনা বাহিনীর টিম ইউপি সচিবকে উদ্ধার করেন।

পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ইউনিয়ন পরিষদের তালা দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, সচিবকে জোর করে তুলে নিয়ে আসে তারা। উপজেলায় পৌঁছানোর পর সরকারি অফিসে তালা দেওয়ার অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউপি সচিবকে অপহরণ,

ইউনিয়ন পরিষদে তালা দিলেন বিএনপি নেতা, গ্রেফতার ৬ জন।

আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫